চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ছোট সাজ্জাদের ‘ভয়ে’ জামিনে অনাপত্তি দিয়েছিলেন বাদী

ছোট সাজ্জাদ। ছবি : সংগৃহীত
ছোট সাজ্জাদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের বিরুদ্ধে চলমান তাহসিন হত্যা মামলায় এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। মামলার প্রায় ১০ মাস পর বাদী ও তাহসিনের বাবা আদালতে আবেদন দিয়ে জানিয়েছিলেন, ‘ছোট সাজ্জাদের জামিনে আমার কোনো আপত্তি নেই।’ এবার তিনি সেই আবেদন বাতিল চেয়ে পুনরায় আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) করা আবেদনে বাদী ও তাহসিনের বাবা মো. মুছা উল্লেখ করেন, ‘ভীতি ও চাপের’ মুখে তিনি জামিনে অনাপত্তি দিয়ে আবেদন করেছিলেন। চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী ওই আবেদন নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

জানা যায়, গত বছরের ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে চান্দগাঁও থানাধীন অদূরপাড়া এলাকায় ওমর ফারুকের চায়ের দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় আফতাব উদ্দিন তাহসিনকে (২৩)। তিনি ওই এলাকার একজন ব্যবসায়ী ছিলেন। পরদিন তাহসিনের বাবা মো. মুছা বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন (৩০) ও তার সহযোগীরা ঘটনার সময় শটগানসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। মামলায় মো. হাসান (৩৬), মোহাম্মদ (২৮), মো. খোরশেদ (৪০) ও মো. হেলালসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

বাদী মো. মুছা দাবি করেছেন, আসামিরা তাকে ভীতি দেখিয়ে ১৭ আগস্ট আদালতে বিশেষ দরখাস্তে স্বাক্ষর করিয়েছিল। সেই দরখাস্তে বলা হয়েছিল, আসামিরা যদি জামিনে যায়, তিনি আপত্তি করবেন না। পরে তিনি জানিয়েছেন, ভয় ও চাপের কারণে স্বাক্ষর করেছিলেন।

বাদী মো. মুছা বলেন, আমার একমাত্র উদ্দেশ্য ন্যায়বিচার পাওয়া।

বাদীর আইনজীবী নুসরাত জাহান কালবেলাকে বলেন, ‘ছোট সাজ্জাদ ও তার সহযোগীরা মামলায় জোর প্রয়োগ করেছে। তাই বাদী তার দরখাস্ত বাতিল করতে আদালতে আবেদন করেছেন। আদালত তা নথিভুক্ত করেছেন।’

জানা যায়, সাজ্জাদ হোসেন পেশাদার খুনি ও চাঁদাবাজ। বিদেশে পলাতক জামায়াত-শিবিরের সহযোগী হিসেবে অপরাধ জগতে প্রবেশ করেছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ নগরের বিভিন্ন এলাকায় ১৫-২০ জনের বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ায়। তার কর্মকাণ্ডে স্থানীয়রা সবসময় তটস্থ থাকেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X