চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আনজুমান ট্রাস্ট এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যাত্রা শুরু

আনজুমান ট্রাস্ট শিক্ষা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
আনজুমান ট্রাস্ট শিক্ষা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

পীর-এ বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) পরিচালিত আনজুমান ট্রাস্ট এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ২০২৬ শিক্ষাবর্ষ হতে এ বোর্ডের কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত আনজুমান ট্রাস্ট শিক্ষা প্রশাসক সম্মেলনে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল, পীর-এ বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। সারাদেশ থেকে আসা ট্রাস্টের মাদ্রাসাগুলোর সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপারগণ এ সম্মেলনে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে পীর-এ বাঙ্গাল সাবির শাহ্ বলেন, তলোয়ারের চেয়ে বড় শক্তি হলো কলমের। তাই পড়ালেখার গতি বাড়াতে হবে, দেশসেরা ফলাফল করা জামেয়া এক্ষেত্রে সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। এধরণের অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করার জন্য আনজুমান কর্তৃপক্ষকে আহ্বান জানান।

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের নীতিমালা প্রণয়নের সাথে শুরু হতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবির শাহ বলেন, আনজুমান ট্রাস্টভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সিলেবাস বহাল রেখে আভ্যন্তরীন শিক্ষা কার্যক্রম নিজস্ব শিক্ষা বোর্ড কর্তৃক পরিচর্যা করা হবে এবং সব মাদ্রাসা যাতে একই কারিকুলামে, একই সিলেবাসে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আধ্যাত্মিক শিক্ষা অর্জনের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান চর্চাকে প্রাধান্য দিতে হবে, যাতে সাচ্চা আলেমরা একই সাথে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং নিজেদেরকে জাগতিকভাবেও প্রতিষ্ঠিত করতে পারে।

এতে বিশেষ অতিথি ছিলেন সাহেবযাদা হযরত সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ্ এবং সাহেবযাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ্। এতে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।

উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী, এডিশনাল সেক্রেটারি ও উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসএম গিয়াস উদ্দিন সাকের, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, ঢাকা আনজুমানের জয়েন্ট সেক্রেটারি আবদুল মালেক বুলবুল, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীন, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা কাদেরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দীন আল-আযহারী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক ওসমানীসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপাররা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার।

অনুষ্ঠান শেষে, ট্রাস্টের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১১

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১২

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৪

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৫

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৬

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৭

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৯

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

২০
X