কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ : নীরব

রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

নীরব বলেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে, ছাত্রদলেরও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। সেই বিজয়কে সুসংহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই আসুন- দেশবিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতাবিরোধী যত ষড়যন্ত্র আসুক, আমরা আপনাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করব। এ জন্য আজ আমরা শপথ নিতে চাই।

তিনি আরও বলেন, যারা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে না, তাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দল মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপকর্মকারীদের কোনো স্থান নেই বলে জানান সাইফুল আলম নীরব। এ সময় তিনি বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসে লিপ্ত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১০

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১১

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১২

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৩

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৪

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৫

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৯

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

২০
X