বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালের চোট নিয়ে ক্ষুব্ধ ফ্লিক, দায় চাপালেন স্পেনকে

লামিনে ইয়ামাল ও হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল ও হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল দারুণ ছন্দে মৌসুম শুরু করেছিলেন। লা লিগার প্রথম তিন ম্যাচে দুই গোল ও দুই অ্যাসিস্ট, এরপর স্পেন জাতীয় দলের হয়ে আরও তিনটি অ্যাসিস্ট। কিন্তু সেই উড়ন্ত ফর্ম হঠাৎ থেমে গেল চোটে। আর এ জন্য স্পেনকে সরাসরি দায়ী করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

শনিবার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘লামিন ব্যথা নিয়ে জাতীয় দলে গিয়েছিল। অনুশীলন করতে পারেনি, ব্যথানাশক খেয়ে খেলেছে। অথচ বুলগেরিয়া ও তুরস্ক—দুটো ম্যাচেই তারা সহজেই এগিয়ে ছিল, তবুও ইয়ামালকে যথাক্রমে ৭৯ ও ৭৩ মিনিট মাঠে রাখা হলো। এটিই খেলোয়াড়দের যত্ন নেওয়া নয়। স্পেনের দলে প্রতিটি পজিশনে সেরা খেলোয়াড় আছে, তাই এ ধরনের ব্যবহারে আমি খুবই দুঃখিত।’

ইয়ামাল গ্রোইনের চোটে ভুগছেন। ফলে রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না বার্সেলোনা। আগামী সপ্তাহে নিউক্যাসলের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

কেবল ইয়ামালই নন, ফ্রেঙ্কি ডি ইয়ংও জাতীয় দলে খেলার সময় চোটে পড়েছেন। আগেই গাভি ও বালদে সাইডলাইনে আছেন। ফলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সাকে নামতে হবে একঝাঁক তারকা ছাড়া। তবে সুসংবাদ হলো দীর্ঘ এক বছরের বেশি সময় চোটে থাকা তরুণ মিডফিল্ডার মার্ক বের্নাল ফিরেছেন দলে।

এদিকে, এখনও অনিশ্চিত বার্সার ক্যাম্প ন্যুতে ফেরার দিনক্ষণ। তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ হবে ছোট আকারের এস্তাদি জোহান ক্রুইফে, যেখানে মাত্র ৬ হাজার দর্শক বসতে পারেন। ফ্লিক অবশ্য এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এতে কোনো প্রভাব পড়বে না। এটা কোনো অজুহাত নয়। ভ্যালেন্সিয়াকেও তো একই মাঠে খেলতে হবে।’

মজার ব্যাপার হলো, এ ম্যাচ দিয়েই কোচিং স্টাফে অভিষেক হচ্ছে থিয়াগো আলকান্তারার। সাবেক বার্সা, বায়ার্ন ও লিভারপুল মিডফিল্ডার এবার সহকারী হিসেবে ফিরেছেন। ফ্লিক বলেছেন, ‘আমি সত্যিই খুশি যে থিয়াগো ফিরেছে। তার অভিজ্ঞতা তরুণরা শিখতে পারবে। আমি ইতিমধ্যে দেখছি, খেলোয়াড়রা তাকে মনোযোগ দিয়ে শুনছে। এটা আমাদের সাফল্যের ধাঁধায় নতুন একটি টুকরো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X