চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন আল আজাদ। ছবি : সংগৃহীত
কারাদণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন আল আজাদ। ছবি : সংগৃহীত

পাঁচ বছর আগে জাল টাকায় ফোন কিনেছিলেন মহিউদ্দিন আল আজাদ নামে এক ব্যক্তি। এ ঘটনায় ফোন বিক্রেতা ফাহিম মোর্শেদের মামা নিজামুদ্দিন কোতোয়ালি থানায় মামলা করেন। জালিয়াতির ঘটনাটি ঘটে ২০২০ সালের ২২ ডিসেম্বর।

ফোনটি বিক্রি করেন ফাহিম মোর্শেদ। তিনি যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি নিজের ব্যবহৃত ফোনটি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। তার পোস্ট দেখে মহিউদ্দিন আল আজাদ তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর ৭৮টি ১ হাজার টাকার নোট দেন। ফাহিম মোর্শেদ পরে জানতে পারেন, ফোন বিক্রি করে পাওয়া সব টাকা জাল।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পাঁচ বছর আগের ঘটনায় করা মামলায় জাল টাকা দেওয়া ওই ব্যক্তির ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত।

একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে নিযুক্ত সরকারি কৌঁসুলি মোরশেদুর রহমান চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ড পাওয়া মহিউদ্দিন আল আজাদের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এলাকায়। তবে তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় থাকতেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X