চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

ছবি : ভিডিও থেকে সংগৃহীত
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে এক যুবককে তুলে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তুলে নিয়ে যাওয়া যুবককেও পুলিশ হেফাজতে নিয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, তুলে নিয়ে যাওয়া যুবকের নাম মো. ফরহাদ। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক নেতা। বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালে চিকিৎসকদের চেম্বারের সামনে থেকে সবার সমানে থেকে চার থেকে পাঁচ তরুণ ওই যুবককে টেনে নিয়ে যাচ্ছেন। তার দুই হাত দুই পাশ থেকে ধরে রেখেছেন তরুণরা। যুবক বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, তুলে নিয়ে যাওয়া যুবক পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X