পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘ঢাকা লকডাউন’ সফলের কার্যক্রম চালাচ্ছিলেন যুবলীগ নেতা, অতঃপর...

যুবলীগ নেতা আমজাদ হোসেন। ছবি : কালবেলা
যুবলীগ নেতা আমজাদ হোসেন। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বকশির দিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমজাদ হোসেন উপজেলার রামচন্দ্রপাড়া গ্রামের আনসার আলীর ছেলে।

পুলিশ জানায়, আমজাদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ সোমবার সকালে অভিযান চালিয়ে কৈকুড়ি ইউনিয়নের বকশির দিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, সরকারবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিকল্পিতভাবে লকডাউন বাস্তবায়নে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X