চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

চট্টগ্রামে মিষ্টিার দোকানে প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রামে মিষ্টিার দোকানে প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামে নামিদামি দুটি মিষ্টিার দোকানে হানা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক ও মাসুমা আক্তার কণা। এ সময় ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসংগতি পাওয়ায় দুই দোকানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নগরের এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটস ও নন্দনকাননের বোস ব্রাদার্স মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।

চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জরিমানার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানকালে রয়েল বাংলা সুইটস হাউসে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসংগতি দেখা যায়। তাই প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বোস ব্রাদার্সে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যপণ্যে ইঁদুর, তেলাপোকা, চিকা, টিকটিকির উপস্থিতি, অনিবন্ধিত উপায়ে অসুস্থ খাদ্য, কর্মীদের দিয়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, লেবেলিং প্রবিধানমালা লঙ্ঘন, কিচেনে আবর্জনা সংরক্ষণসহ নানা অসংগতি দেখা যায়। তাই প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১০

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১১

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১২

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৩

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৪

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৫

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৬

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৭

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৮

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৯

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

২০
X