চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং। ছবি : কালবেলা

ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে চট্টগ্রাম সমুদ্রবন্দর। এক দিনে ৬ হাজার ৩০১টি গেটপাস ইস্যু হয়েছে বন্দরটি। এর মধ্যে কনসাইনি গেটপাস ৪ হাজার ৭৩৪টি। এ ছাড়া অফ-ডক গেটপাস ১ হাজার ৫৬৭টি।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, গত মঙ্গলবার এক দিনে এই সংখ্যা ইস্যু হওয়া গেটপাসের ক্ষেত্রে নতুন রেকর্ড।

বন্দর সচিব বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি প্রবাহের প্রধান কেন্দ্র। জাতীয় অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে বন্দরটি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বড় ধরনের অবদান রেখে চলেছে। চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ করেছে। এর ফলে সার্বিক পোর্ট অপারেশনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে দ্রুত কনটেইনার হ্যান্ডলিং, গেট অপারেশন, ডকুমেন্ট প্রসেসিং এবং রিয়েল-টাইম মনিটরিং সম্ভব হওয়ায় সেবার মান যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ীদের সময় ও খরচ দুই-ই কমেছে। বন্দরকে আরও স্মার্ট ও অটোমেশন-নির্ভর করতে গৃহীত উদ্যোগ ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের সমগ্র বাণিজ্য ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X