চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত
দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর হাসপাতাল পার্ক ভিউতে তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, শহীদুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, থানায় আনার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শহীদুল্লাহ। এরপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শহীদুল্লাহকে নগরীর এক কিলোমিটার এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানার পুলিশ। একটি মামলায় তার নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরপর থানায় নিয়ে আসা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শহীদুল্লাহর পরিবারের সদস্যরা ও পুলিশ তাকে একটি পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ নগরীর চান্দগাঁও থানার ১ কিলোমিটার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সর্বশেষ চট্টগ্রামে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২-এ উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০০৭ সালের ১২ জুলাই অবসর গ্রহণ করেন।

শহীদুল্লাহর ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ অভিযোগ করেন, গতকাল রাতে দুজন এসআই শহীদুল্লাহকে চান্দগাঁও থানায় নিয়ে যান। সঙ্গে সঙ্গে আমার চাচারা থানায় যান। উনি হার্টের পেশেন্ট; উনার ইনহেলার আর মেডিসিন লাগে সবসময়। বাবাকে থানায় নেওয়ার সঙ্গে সঙ্গে ফটক বন্ধ করে দেন। ইনহেলার ও মেডিসিনও বাবার কাছে পৌঁছাতে দেয়নি। পরে ১২টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে।

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে পুলিশ সদস্যরা থানায় নিয়ে আসেন। উনি সরকারি কর্মকর্তা ছিলেন এটা আমরা জানতাম না। জানার পরে তাকে আমার রুমে বসতে দিই। এর মধ্যে উনি বলেন, উনার খারাপ লাগছে। তারপর আমরা অ্যাম্বুলেন্স কল করি। কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় তাকে একটি সিএনজি অটোরিকশাযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তখন উনার ভাইয়েরাও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X