চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলকে ড. ইউনূস শতকোটি টাকা দিয়েছেন : সাবেক মেয়র নাছির

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস (বায়ে) ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি : সংগৃহীত
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস (বায়ে) ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি : সংগৃহীত

ড. ইউনূসের সেই ইসরায়েলে শতকোটি টাকার মানবিক সহায়তার প্রশ্নে চট্টগ্রামেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মুসলিম নাগরিকরা সেখানে এক দুর্বিষহ জীবনযাপনসহ নারী, শিশুসহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। মানবতার চরম লঙ্ঘনের ঠিক এই সময়ে ইসরায়েলের পাশে দাঁড়ালেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরে সেই দেশকে একশ কোটি টাকার সহায়তা দিয়েছেন। এই প্রণোদনা বা সহায়তার বিষয়টি ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক সভা, সমাবেশ বা বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এসব আলোচনা-সমালোচনা তৃণমূলের রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও চলছে।

বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনের আলোচনায়ও ইসরায়েলকে শতকোটি টাকা দেওয়ার প্রশ্ন উঠে এসেছে নেতাকর্মীদের মুখে।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় তুলে ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘সেই দিনের শিশু শেখ রাসেলকে হত্যা করে অসভ্যতার একটি গল্প নজির স্থাপন করেছে ঘাতকরা। এই ঘাতকদের দল বিএনপি-জামায়েত আবার মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার জন্য। অথচ এর মধ্য দিয়ে একটি অসাংবিধানিক ও গণবিরোধী সরকার প্রতিষ্ঠা করার অপতৎপরতা শুরু করে দিয়েছে। এদের মহাগুরু ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকার সহায়তা প্রণোদনা দিয়েছেন। আমরা যারা প্রকৃতপক্ষেই ধর্মে বিশ্বাস করি মানবতাকে ভালোবাসি তাদের মানবতাবিরোধী অপশক্তি ছায়াকে মুছে দিতে হবে।’

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, শেখ রাসেলকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার নাম করে যারা খুন করেছে, তারা এখন আশ্রয় পাচ্ছে পশ্চিমা সভ্য দেশে। এই সভ্য দেশগুলোর অসভ্য হামলায় ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্তে রঞ্জিত।

এক তথ্য সূত্রে জানা গেছে, গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে ওই মানবিক সহায়তা দিয়েছে। গ্রামীণ আমেরিকার কো-চেয়ার হলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি গ্রামীণ আমেরিকার প্রতিষ্ঠাতাও বটে। গ্রামীণ আমেরিকার দুজন কো-চেয়ারের মধ্যে ড. ইউনূস একজন। অন্যজন হলেন, জন এফ ম্যাকারও জুনিয়র। গ্রামীণ আমেরিকার সিইও আন্দ্রিয়া।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে দেখা যায়, ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের পর যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদের সহায়তা দিয়েছে তাদের প্রতি ইসরায়েল সরকার কৃতজ্ঞতা জানিয়েছে। এই সহায়তা দানকারীদের তালিকায় গ্রামীণ আমেরিকা রয়েছে। তা ছাড়া ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের বিষয়ে ক্ষুদ্র ঋণদানেও রয়েছে ব্যাপক সমালোচনা। সাধারণ মানুষদের নানা ধরনের হাহাকারও দেখা গেছে নিজ এলাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

১০

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

১১

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

১৩

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

১৪

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১৫

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

১৬

শূন্যরেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৭

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১৮

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৯

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

২০
X