পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতের হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় একশ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই ট্রলারে থাকা ১১ জেলেকে মারধর করে প্রায় ১০ লাখ টাকার মাছ ও মালামাল লুট করেছে ডাকাত দল।

রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে এফ.বি. রুনু নামে একটি ট্রলারে এ ঘটনা ঘটে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ঘাটে ফিরে জেলেরা এ তথ্য জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি জানান, ট্রলারে থাকা আহত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। এসব জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

এফ.বি. রুনু ট্রলারের মালিক কালাম খান জানান, ঘূর্ণিঝড় মিধিলির পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাথরঘাটা থেকে ১১ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যাই। মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে ২০ থেকে ২২ জনের একটি জলদস্যু বাহিনী ট্রলারে জেলেদের ওপর হামলা চালায়। পরে ট্রলারে থাকা ৬ লাখ টাকার ইলিশ মাছ ও ৪ লাখ টাকার মালামাল লুটে নেয় তারা। এ বিষয়ে পাথরঘাটা থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘জলদস্যুরা একটি মাছ ধরার ট্রলারে হামলা করে প্রায় ১০ লাখ টাকার মাছ ও মালামাল লুটে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীকে‌ জানানো হয়েছে। দীর্ঘদিন পর আবারও সাগরে জলদস্যুদের তৎপরতা শুরু হয়েছে। এ ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, সাগরে ট্রলারে ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X