পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ১০ দিন ধরে নিখোঁজ জেলে, পরিবারের দাবি হত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বঙ্গোপসাগরে সাগরে মাছ ধরতে গিয়ে রমজান আলী (৩৫) নামে এক জেলে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

রমজান আলী উপজেলার বড়ঘোপ ইউনিয়নের রোমাইপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি চার সন্তানের জনক।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ জানুয়ারি সকাল ৮টার দিকে সাগরে মাছ ধরতে যাওয়ার কথা বলে রমজানকে বাড়ি থেকে ডেকে নেন সাগরতরী নামের একটি ট্রলারের মালিক কাইমুল বশর, আবুল বশর এবং মাঝি কালু। ট্রলারটির ২৭ মাঝিমাল্লার সঙ্গে কাইমুলও ছিলেন। সাধারণত মালিকরা ট্রলারের সঙ্গে সাগরে যান না।

আরও জানা যায়, মঙ্গলবার ট্রলার থেকে মহিপুরে নেমে বাড়িতে চলে আসেন মালিক। সেখান থেকে অন্যরা আবারও মাছ ধরতে সাগরে চলে যান। এরই মধ্যে খবর আসে ২৭ জনের মধ্যে রমজান সাগরের পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। সেই থেকে সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় এই সংবাদ লেখা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। যদিও তার নিখোঁজের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা কানাঘুষা চলছে। তারা প্রশ্ন তুলেছেন, ট্রলারের বাকিরা জীবিত থাকলেও একজন কীভাবে নিখোঁজ হয়েছেন।

স্বজনদের অভিযোগ, সাগরে যাওয়ার আগে কাইমুলের সঙ্গে রমজানের টাকা-পয়সা নিয়ে কথাকাটাকাটি হয়েছিল। তাই তিনি তাদের সঙ্গে যেতে চাননি। তাকে জোর করে এবং নানা হুমকি দিয়ে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের দাবি, ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেককে অবগত করেছেন।

এই ব্যাপারে মালেক বলেন, আমি ট্রলারের মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন রমজান মাছ ধরতে গিয়ে সাগরের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।

এই ব্যাপারে কথা বলতে ট্রলারের মালিক কাইমুলের মোবাইলে কল দিলেও রিসিভ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X