রাঙামাটি ও রাজস্থলী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পাওয়া অর্ধলাখ টাকা ফেরত দিলেন দোকানি

ডাক্তার মোহাম্মদ আজিজুল হককে হারানো টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
ডাক্তার মোহাম্মদ আজিজুল হককে হারানো টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

রাঙামাটির বাঙ্গালহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে যাওয়ার পথে অসাবধানবশত ৫০ হাজার টাকা হারিয়ে যায় এক ব্যক্তির। সেই টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন প্রবীর দত্ত নামের এক মুদি দোকানি।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান, ব্যবসায়ী বিকাশ বিশ্বাস, আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে প্রকৃত মালিক ডা. মোহাম্মদ আজিজের কাছে টাকাগুলো ফেরত দেন প্রবীর দত্ত।

জানা যায়, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিনের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। সকালে ঘর থেকে বের হয়ে বাঙ্গালহালিয়া বাজারে নিজ চেম্বারে যান তিনি। ঘড়ির কাঁটায় যখন ১টা বাজে ঠিক তখনই নামাজের জন্য বের হয়ে বাঙ্গালহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা পকেট থেকে পড়ে যায়। পরে তিনি নিরুপায় হয়ে বাঙ্গালহালিয়া নাইট গার্ডকে দিয়ে বাজারে মাইকিং করেন। এর অল্প কিছুক্ষণ পর মাইকিংয়ের আওয়াজ শুনে বাঙ্গালহালিয়া বাজারের চৌধুরী মার্কেটের পূজা স্টোরের মালিক প্রবীর দত্ত ফোন করে চেয়ারম্যান আদোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানকে মং মেডিকেল হলে আসতে বলেন। কী বিষয় জানতে চাইলে প্রবীর দত্ত বলেন, কিছু টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, টাকাগুলো প্রকৃত মালিককে হস্তান্তর করতে হবে। সাথে সাথে ছুটে আসেন সবাই। পরে সবার উপস্থিতিতে প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দেন তিনি।

টাকার মালিক ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রবীর দত্ত দাদার সততা দেখে আমরা মুগ্ধ। আমরা চাই এ রকম মানবিক দৃষ্টান্ত সবার মাঝে অটুট থাকুক।

প্রবীর দত্ত বলেন, আমি রাস্তায় টাকাগুলো পড়ে থাকতে দেখি। পরে প্রকৃত মালিককে টাকাগুলো ফিরিয়ে দিতে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেই। তারা এসে প্রকৃত মালিকের কাছে টাকাগুলো বুঝিয়ে দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X