মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই নিজ জেলায় শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা
চট্টগ্রামে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা

জনদুর্ভোগ এড়াতে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) মন্ত্রণালয়ে অফিস শেষে বিকেল ৫ টায় বিমানবন্দর বা রেল স্টেশনে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা ছাড়াই সাপ্তাহিক ছুটির শুরুতে সড়কপথে চট্টগ্রামে নিজ বাড়িতে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর আগে পূর্ণ মন্ত্রী হওয়ার পর কখন নেতা চট্টগ্রাম ফিরবেন এবং নেতাকর্মীরা তাকে বরণ করে নেবে এই অপেক্ষায় ছিলেন চট্রগ্রামের নেতাকর্মীরা। তবে জনদুর্ভোগ এড়াতে অনেকটা নীরবেই রাত ৯টা ৩০মিনিটে চট্টগ্রামে এসে পোঁছান শিক্ষামন্ত্রী।

তিনি এসেই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সিডিএ চেয়ারম্যার জহিরুল আলম দোভাষের বাসায় যান। এ সময় অন্য নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই মূহুর্তে আমি কোনো ধরনের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনবো এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

শিক্ষামন্ত্রী শুক্রবার (১৯ জানুয়ারি) জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X