চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন শিক্ষাক্রম বিষয়ে সর্বশেষ অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা

সমালোচনা নেওয়ার সক্ষমতা রাজনীতিবিদদের থাকতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সমালোচিত হবো- এই ভয়ে যে সিদ্ধান্ত যথার্থ এবং সঠিক সেটা নেব না; তা হতে দেওয়া যায় না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্তের বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে। এটার কোনো বিকল্প নেই।আমি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আছি। আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিরা তারা তাদের জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষা পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চট্টগ্রামকে কেন্দ্র করে অনেক অবকাঠামো তিনি করে দিয়েছেন। সুদূর টেকনাফ থেকে ফেনী পর্যন্ত নানা ধরনের আন্তর্জাতিক মানের উন্নয়ন এখানে হয়েছে।

অর্থনীতির সঙ্গে শিক্ষার সম্পর্ক সৃষ্টির বিষয়ে কাজ করার পকিল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, প্রগতিশীল রাজনৈতিক দলের যে নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করে 'ইকোনমিক ইকো সিস্টেম' তৈরি করতে এবং অর্থনীতির সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক সেটা যাতে আমরা সৃষ্টি করতে পারি সে বিষয়ে কাজ করব। সেই সঙ্গে জলাবদ্ধতা প্রকল্পসহ চট্টগ্রামে যে প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুত সময়ে শেষ করতে তিনি কাজ করবেন বলেও জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১০

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১১

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১২

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৫

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৭

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৮

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৯

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

২০
X