কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

২২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার ইসলাম। ছবি : কালবেলা
অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার ইসলাম। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ মীনাবাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার ইসলাম (৪০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

আটক আনোয়ার ইসলাম টেকনাফ উপজেলার হোয়াইক্যং মীনাবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। একটি অস্ত্র মামলায় আনোয়ার সাজাপ্রাপ্ত হয়ে ২২ বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, কক্সবাজার সদর থানার অস্ত্র মামলায় বিজ্ঞ আদালত আনোয়ারকে ১৭ বছরের সাজা দেয়। সাজা এড়াতে ২২ বছর ধরে বিভিন্ন পরিচয়ে পলাতক ছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আনোয়ার টেকনাফের মীনাবাজার এলাকায় আত্মগোপনে রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে ২৮ জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার বলেন, গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।

তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X