চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সরকার নারীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন : মোতালেব

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব (বায়ে) ও মহিলা লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব (বায়ে) ও মহিলা লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, নারীদের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল নারীর ক্ষমতায়নের লক্ষ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, যে বাংলায় নারী-পুরুষের সমান অধিকার থাকবে, সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার পাবে। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার জন্য যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব দরবারে এ দেশ ও জাতির জন্য অনেক সম্মানের।

শনিবার (১৫ জুলাই) চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন তিনি।

মোতালেব আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ফলে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে এই সময়ের মধ্যেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। এই সময়ে বাংলাদেশের অনেক উন্নয়নই হয়েছে। তবে যেসব উন্নয়ন দেশকে বদলে দিয়েছে বা দিচ্ছে সেই মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন আওয়ামী লীগের সফলতার স্বাক্ষর বহন করছে। এই প্রকল্পগুলো বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ করে, সকল প্রতিশ্রুতি পালন করে। সামনের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ২০৪১ সালের কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। সব অপপ্রচার এবং বিভ্রান্তি উপেক্ষা করে বিগত সময়ের মতো শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে।

সাতকানিয়া সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X