মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকা পাংচার হয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস

চাকা পাংচার হয়ে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা
চাকা পাংচার হয়ে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফকির হাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের এক মহিলা (৪৫) যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি।

স্থানীয় সূত্র জানা যায়, সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস (স্টার লাইন) ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে আইল্যাডে উল্টে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা বাসের মধ্যে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্য থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে স্থানীয়রা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, খবরটি শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু বাসের মধ্যে কতজন যাত্রী ছিল তা বলা যাচ্ছে না। স্থানীয়দের মুখে শুনেছি প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল। আমরা একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছি। এবং আহত আরও তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। একজন নিহতের খবর শুনেছি। এবং তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উল্টে গিয়ে আইল্যান্ডের ওপরে উল্টে যায়। এতে বাসটি পূর্ব-পশ্চিমমুখী হয়ে যায়। বাসের অর্ধেক অংশ আইল্যান্ডের ওপরে বাকি অংশ চট্টগ্রাম মুখে লেনে ছিল। যার কারণে যানজট সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X