কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর সৃজনশীলতা ও ভবিষ্যৎ দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা উদ্যোক্তা হওয়ার সুযোগ

শিশুর সৃজনশীলতা ও ভবিষ্যৎ দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা উদ্যোক্তা হওয়ার সুযোগ। ছবি : কালবেলা
শিশুর সৃজনশীলতা ও ভবিষ্যৎ দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা উদ্যোক্তা হওয়ার সুযোগ। ছবি : কালবেলা

শিশুদের সৃজনশীলতা ও ভবিষ্যৎ দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা উদ্যোক্তা হওয়ার সুযোগ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েটিভ আফটার-স্কুল ব্র্যান্ড কিডস টাইম।

যারা শিশুদের সৃজনশীলতা ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিডস টাইমের ফ্র্যাঞ্চাইজি একটা দারুণ সুযোগ হতে পারে। বাংলাদেশের যে কোনো প্রান্তে ভবিষ্যতের নেতৃত্বদানকারী শিশুদের জ্ঞান, দক্ষতা বাড়াতে কিডস টাইমের শাখা নেওয়া যাবে। কিডস টাইম ৪-১২ বছর বয়সী শিশুদের জন্য সিঙ্গাপুর ম্যাথ, জয় স্কুল স্পোকেন ইংলিশ, ক্রিয়েটিভ আর্ট ক্রাফট, স্টোরি মেকিংয়ের মতো সৃজনশীল কোর্সগুলো অফার করছে। বিশ্বের সেরা ম্যাথ প্রোগ্রাম সিঙ্গাপুর ম্যাথ চালু করেছে কিডস টাইম, যার আদলে এখন তৈরি হয়েছে দেশের গণিতের কারিকুলাম।

আমেরিকান প্রতিষ্ঠান জয় স্কুল ইংলিশকে বাংলাদেশে নিয়ে এসেছে কিডস টাইম। এর মাধ্যমে অ্যাপ ও সরাসরি ক্লাস করার মাধ্যমে বাংলাদেশের শিশুরা নেটিভ ইংলিশ স্পিকার হয়ে উঠবে।

গত ৭ বছরে দারুণ জনপ্রিয় হয়েছে কিডস টাইমের কোর্সগুলো। দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে থেকেও এখন পর্যন্ত ৫ হাজারের বেশি শিশু বিভিন্ন কোর্স শেষ করেছে। সারা দেশের শিশুরা যেন কিডস টাইমের কোর্সগুলো করার সুযোগ পায়, সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ফ্রাঞ্চাইজ মডেল চালু করছে। ইতোমধ্যে কিডস টাইম তাদের প্রথম এবং দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে কিশোরগঞ্জ এবং সাভারের যাত্রা শুরু করেছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান লাইট অব হোপ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান কিডস টাইম তার যাত্রা শুরু করেছে ২০১৭ সালে। শিক্ষা উদ্যোক্তা ওয়ালিউল্লাহ ভূঁইয়া ও তাহমিনা রহমান মিলে বাংলাদেশের শিশুদের সৃজনশীলতা, ভবিষ্যৎ দক্ষতা ও লিডারশিপ গুণাবলি তৈরির লক্ষ্যে শুরু করেন কিডস টাইম।

কিডস টাইম ফ্র্যাঞ্চাইজিতে দুটি বিনিয়োগ মডেল অফার করছে। একটিতে কিডস টাইম কেন্দ্রগুলো সরাসরি পরিচালনা করবে যেখানে বিনিয়োগকারীরা লভ্যাংশের শেয়ার পাবে। অন্যটিতে যেখানে বিনিয়োগকারীরা নিজেরাই কেন্দ্রগুলো পরিচালনা করবে এবং লভ্যাংশের পুরোটাই পাবে। ঢাকার বাইরে ইতোমধ্যেই যারা স্কুল এবং কোচিং সেন্টার পরিচালনা করছেন তাদের জন্য কিডস টাইমের ফ্র্যাঞ্চাইজি একটা দারুণ উদ্যোগ হতে পারে।

ইতিমধ্যে ৫ হাজার+ শিশু কিডস কলেজ থেকে বিভিন্ন কোর্স করছে। ঢাকার বাইরে থেকে অনলাইনে এবং ঢাকায় সেন্টারে সরাসরি ক্লাস করে শিশুরা।

কিডস টাইম ২০৩৭ সালের মধ্যে সারা দেশে ১ হাজারটি সেন্টার স্থাপন করতে চায়, যেখান থেকে প্রতি বছর ২ লাখ শিশু ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে ইংরেজি ভাষা, সিঙ্গাপুর ম্যাথ, আর্ট-ক্রাফট, স্টোরিমেকিং ইত্যাদি কোর্সগুলো সম্পন্ন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X