কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুজাউর রহমান ইমন এবং সেক্রেটারি জেনারেল ইব্রাহিম খলিল ফয়সাল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতারা।

২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুজাউর রহমান ইমন। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- আইপিএলপি (ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট) এস এম বেলাল উদ্দিন, ইভিপি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) সুবাহ আফরিন ও মো. ইমাম হাসান, ভিপি (ভাইস প্রেসিডেন্ট) মো. সাদ্দাম হোসেন, মো. তানভীর হাসান ও অদ্রিকা এষণা পূর্বাশা, এসজি (সেক্রেটারি জেনারেল) ইব্রাহিম খলিল ফয়সাল, ট্রেজারার মো. সামিন রহমান এবং জিএলসি (জেনারেল লিগ্যাল কাউন্সেল) জীবন আহমেদ।

কমিটিতে আরও রয়েছেন- ট্রেইনিং কমিশনার মাসুদ, ডিরেক্টর দাউদ মাহমুদ অভিন, জেবা মালিহা, আরিয়ানুল ইসলাম, সুরভি ইয়াসমিন, আহমেদ ওয়াজেদুল হক খান, মো. সাব্বির হাসান, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট রিয়েল আহমেদ এবং কমিটি চেয়ার রবিউল ইসলাম ও আব্দুর রহমান খান বাপ্পি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ও ২০২৩ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান। জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৪ সালের চতুর্থ জেনারেল মেম্বার্স মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়।

সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন বলেন, আমরা সারা দেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X