কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে জব ফেয়ার অনুষ্ঠিত

এআইইউবিতে জব ফেয়ার উদ্বোধন। ছবি : কালবেলা
এআইইউবিতে জব ফেয়ার উদ্বোধন। ছবি : কালবেলা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবিতে) জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) জব ফেয়ার ২০২৪-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার।

এবারের জব ফেয়ারে দেশের ১১৮টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান জব ফেয়ারে অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল আব্দুল মোনেম লিমিটেড, বিকাশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নাভানা, পাঠাও লিমিটেড, ক্রাউন সিমেন্ট, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এপেক্স, জিপিএইচ ইস্পাত লিমিটেড, লে মেরিডিয়ান ঢাকা, হোটেল রেনেসাঁ ঢাকা, আরএফএল গ্রুপ, রবি আজিয়াটা, ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ আরও অনেক প্রতিষ্ঠান।

এছাড়াও এআইইউবির অ্যালামনাই সদস্যরা তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে অংশগ্রহণ করেন। দিনব্যাপী জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করেন। এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জব ফেয়ারে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান, অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক রুমি তারেক মওদুদ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা জব ফেয়ারে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X