কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এনআইএসটির নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীসহ অতিথিরা। ছবি : কালবেলা
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীসহ অতিথিরা। ছবি : কালবেলা

ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) আয়োজিত নবীন শিক্ষার্থীদের বরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।

সভাপতিত্ব করেন এনআইএসটি’র এডহক (গভর্নিং বডি) কমিটির সভাপতি ড. বিলকিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন এনআইএসটির অধ্যক্ষ (চলতি দায়িত্ব) তানজিদা সুপ্তা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করতে হবে। বেসরকারি পর্যায়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আস্থা অর্জন ও গ্রহণযোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছে।

শেষে তিনি নবীন শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোনিবেশের আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X