কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে সার্ফ এক্সেলের নতুন উদ্যোগ

সার্ফ এক্সেলের নতুন প্ল্যাটফর্ম ‘Excel Champs’। ছবি : সৌজন্য
সার্ফ এক্সেলের নতুন প্ল্যাটফর্ম ‘Excel Champs’। ছবি : সৌজন্য

কাপড়ে শক্তিশালী দাগ দূর করার জন্য সার্ফ এক্সেল (Surf Excel) দেশজুড়ে সবার মাঝে জনপ্রিয়। এবার এ ব্র্যান্ডটি নিয়ে এসেছে দারুণ একটি নতুন প্ল্যাটফর্ম ‘Excel Champs’, যার উদ্দেশ্য শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করা।

দ্য ওয়েস্টিন ঢাকা’য় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি- এ ৪টি মূল বিষয়ের ওপর ভিত্তি করে Excel Champs শিশুদের পরিপূর্ণ বিকাশে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর অধ্যক্ষ, সুপরিচিত মনোবিজ্ঞানী ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। কীভাবে সৃজনশীল খেলাধুলা শিশুদের জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং সার্বিক সুস্থতা নিশ্চিত করে- এ বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন।

বর্তমানে ৭৫% শিশু অতিরিক্ত স্ক্রিন টাইম ও বাইরে কম যাওয়ার ফলে একসঙ্গে খেলাধুলার উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছে। সার্ফ এক্সেলের নতুন প্ল্যাটফর্ম এ প্রবণতা বদলাতে চায়, যাতে শিশুরা দলবদ্ধভাবে খেলাধুলায় অংশ নিতে পারে এবং সহনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা গড়ে তুলতে পারে।

Excel Champs প্রতিযোগিতার কাঠামো

Excel Champs একটি আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা হিসেবে আয়োজিত হবে, যেখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে খেলাধুলার ফলে শিশুদের পরিবর্তনশীল বিকাশের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হবে।

উদ্যোগটির গুরুত্ব

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নূরুল মনোয়ার বলেন, আমরা চাই শিশুরা শুধু পড়াশোনায় নয়, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাতেও দক্ষ হয়ে উঠুক। Excel Champs আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা কার্যকর কিন্তু সহজ খেলাধুলার মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করবে।

অনুষ্ঠানের শেষে Excel Champs-এর লক্ষ্য ও সম্ভাব্য প্রভাব নিয়ে একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখানো হয়। এতে অভিভাবক, শিক্ষক ও মিডিয়া প্রতিনিধি সবাই বর্তমান পৃথিবীতে শিশুদের সামগ্রিক বিকাশের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করেন। তারা সার্ফ এক্সেল-এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যেন Dirt to Discovery বার্তাটি আরও ছড়িয়ে দেওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X