কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের সম্মাননা নিলেন সহধর্মিণী

প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা গ্রহণ করেছেন তার সহধর্মিণী। ছবি : সৌজন্য
প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা গ্রহণ করেছেন তার সহধর্মিণী। ছবি : সৌজন্য

রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বিপণন সভায় কোম্পানির সদ্য প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে ইম্পেরিয়াল ভবনে অনুষ্ঠিত রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বিপণন সভায় কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার সহধর্মিণী ফজলুতুন্নেসা।

গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা গোলাম কুদ্দুস। ১৯৮৮ সালে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে আমৃত্যু কোম্পানিটির নেতৃত্ব দিয়ে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয় তাকে।

সভায় উপস্থিত ছিলেন- কোম্পানির পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মো. দানিয়েল, সিইও ফৌজিয়া কামরুন তানিয়া এবং অন্য বোর্ড সদস্য, উপদেষ্টা, পরামর্শক, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপক ও বিপণন ব্যবস্থাপকরা।

দেশের স্বাধীনতা সংগ্রামে, পুলিশ বিভাগে, জাতীয় ইতিহাসে, পোশাক শিল্পে ও নানা সামাজিক সেবায় মোস্তফা গোলাম কুদ্দুসের অসামান্য অবদানগুলোর কথা উল্লেখ করে সভায় বক্তারা বলেন, তার শূন্যস্থান পূরণ করার নয়। দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিধারায় তা একটি অপূরণীয় ক্ষতি।

বিগত সরকারের কিছু অসাধু আমলাদের চক্রান্তে দুদকের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় এবং বিদেশে চিকিৎসা গ্রহণের পথে ইচ্ছাকৃত যারা বাধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং সে বিষয়ে নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করে অপরাধীদের আইনের মাধ্যমে সাজা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

সভায় মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আত্মার শান্তি কামনা করে একটি দোয়া মহফিলও অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X