কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ফাইনাল ম্যাচ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সামস্ স্টাইলিং ওয়্যারস লিমিটেডের টিম সামস্ ওয়ারিয়রস্ এর মুখোমুখি হয় দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেডের দল টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস।

ফাইনাল ম্যাচে সামস্ ওয়ারিয়রসকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। আগে ব্যাট করতে নেমে সামস্ ওয়ারিয়রস্ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার হাতে রেখে ইমরান হোসেনের ম্যাচ সেরা ৭৮ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ। টুর্নামেন্টের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে রয়েল মাওনা টিম।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এ, কে, এম মোশাররফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ ও এইচ, টি, এম কাদের নেওয়াজ।

বক্তারা বলেন, গার্মেন্টস শিল্পের কর্মীরা তাদের মেধা ও শ্রমে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত মজবুত করছে। স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ সবসময় কর্মীদের উৎসাহিত করে থাকে। পাশাপাশি কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর জন্য নিয়মিতই খেলাধুলা, পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানান ধরনের আয়োজন চলমান রয়েছে।

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর এবারের আসরে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত বিভিন্ন ফ্যাক্টরির কর্মীদের ১০টি দল অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X