কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। সৌজন্য ছবি
এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। সৌজন্য ছবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) তে নবাগত শিক্ষার্থীদের জন্য স্প্রিং ২০২৪-২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের শিক্ষা জীবন ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রোক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, এআইইউবি’র রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা, পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও এআইইউবি’র প্রাক্তন শিক্ষার্থী মিনার রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X