কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈশাখী রঙে রাঙল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বর্ণিল সাজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নানা অনুষ্ঠান। ছবি : কালবেলা
বর্ণিল সাজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নানা অনুষ্ঠান। ছবি : কালবেলা

বর্ণিল সাজে, আনন্দমুখর পরিবেশে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘বৈশাখী উৎসব ১৪৩২’। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে এবং মিডিয়া ও ফটোগ্রাফি ক্লাবের সহযোগিতায় এই দিনব্যাপী উৎসবে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, বৈচিত্র্যময় স্টল, মজার সব কার্যক্রম, ও সন্ধ্যার কনসার্ট— যা পুরো ক্যাম্পাসকে এক প্রাণবন্ত রূপে রাঙিয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, উপাচার্য ড. এইচ এম জহিরুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উ আহসান, রেজিস্ট্রার এ এস এম জি ফারুক, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিরা।

উৎসবের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় বিকেল ২টায়। এরপর একে একে মঞ্চে উঠে আসে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে -এর শিক্ষার্থীদের প্রাণবন্ত নৃত্য, গান, আবৃত্তি ও নাটক— যা উপভোগ করেন উপস্থিত সকলে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে ছিল বৈচিত্র্যময় হস্তশিল্প, খাবার, ফিউশন ফ্যাশন ও গেম স্টল, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করে।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত কনসার্ট, যেখানে তরুণ শিল্পীদের সাথে দর্শকরাও নেচে-গেয়ে উৎসবে প্রাণ সঞ্চার করেন। ক্যাম্পাসের ছাদজুড়ে বৈশাখী রঙে সাজানো ডিজাইন, ব্যানার এবং আলোকসজ্জা উৎসবের সৌন্দর্যকে আরও নান্দনিক করে তোলে।

এই উৎসব ছিল শুধু আনন্দের নয়— বরং একতা, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলা। উৎসবের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১২

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৪

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১৬

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১৮

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

১৯

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

২০
X