কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণকালে সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান। সৌজন্য ছবি
অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণকালে সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান। সৌজন্য ছবি

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে অসাধারণ অবদানের জন্য ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে এনপলি গ্রুপ-এর অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড।

এই সম্মাননা প্রতিষ্ঠানটির সম্মানিত চেয়ারম্যান অদিতি সোনিয়া মনসুর গ্রহণ করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে। এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, বরং পরিবেশসম্মত, দায়িত্বশীল ও টেকসই শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতির বাস্তব রূপ।

২০১৪ সালে প্রতিষ্ঠিত শতভাগ রপ্তানিমুখী এই সিনথেটিক ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠানটি দেশের মধ্যে প্রথম ‘লিড গোল্ড’ সনদপ্রাপ্ত ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পায়।

বর্তমানে ভালুকা, ময়মনসিংহে অবস্থিত সবুজে ঘেরা এই কারখানায় ২৭৭ জন শ্রমিক কর্মরত। প্রতিষ্ঠানটিতে রয়েছে শিশু পরিচর্যা কেন্দ্র, মেডিকেল সেন্টার, প্রশিক্ষণ ব্যবস্থা, পরিচ্ছন্ন ক্যান্টিন, ফায়ার সেফটি, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাসহ শ্রমিকদের জন্য সর্বোচ্চ কল্যাণ সুবিধা।

নিজস্ব প্রোডাক্ট উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে ক্রেতা চাহিদা পূরণে সক্ষম এই প্রতিষ্ঠান উদীয়মান ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে দেশের ফুটওয়্যার শিল্পে একটি উদাহরণ সৃষ্টি করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X