কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের প্রযুক্তি দক্ষতা অর্জনে আয়ের এক শতাংশ দেবে ‘এপেক্স প্রপার্টি’ 

প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এপেক্স ডিএমআইটি’র প্রতিষ্ঠাতা মি. মাইক কাজী। সৌজন্য ছবি
প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এপেক্স ডিএমআইটি’র প্রতিষ্ঠাতা মি. মাইক কাজী। সৌজন্য ছবি

প্রতিবছরের মতো এবারও ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হলো আন্তর্জাতিক ‘চ্যারিটি ডে’ বা দাতব্য দিবস। বিশ্বের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে এ দিনে আহ্বান জানায় জাতিসং।

সংস্থাটির উদ্দেশ্য থাকে এমন দিনে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে দারিদ্রবান্ধব কর্মসূচি গ্রহণে উৎসাহিত করা। বিশেষ করে কর্পোরেট লিডারদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে দিবসটি উৎযাপন করে সংস্থাটি।

দিবসটি নিয়ে সচেতনতা বাড়ছে বাংলাদেশেও। বড় বড় গ্রুপ অব কোম্পানিগুলোকে দেখা যায় এ দিন দরিদ্র সহায়তা নীতি ঘোষণা করতে।

বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এপেক্স ডিএমআইটি’। যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মি. মাইক কাজী। চ্যারিটি ডে উপলক্ষে এক খুদে বার্তায় তিনি জানিয়েছেন প্রতিষ্ঠানটির মোট লাভের এক শতাংশ তারা ব্যবহার করতে চায় পিছিয়ে পড়া তরুণদের পেছনে।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির বেশ কিছু দাতব্য কার্যক্রম আলোচনায় এসেছে। যার মধ্যে ছিল বরিশালের প্রত্যন্ত এলাকায় স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন। প্রযুক্তি প্রতিষ্ঠান হওয়ায় দেশের তরুণদের মধ্যে প্রযুক্তি জ্ঞান বাড়াতে আরও কাজ করতে চায় এপেক্স প্রপার্টি।

মাইক কাজী জানান, তরুণদের প্রযুক্তি জ্ঞানে দক্ষ করতে পারলে তারা সম্পদে পরিণত হবে। এতে তাদের নিজেদের পাশাপাশি লাভবান হবে দেশের অর্থনীতি।

এরই মধ্যে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য সরকারের সাথে আলোচনা চলছে বলেও তিনি জানান।

দেশের তরুণদের সম্ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রযুক্তি জ্ঞানের কোনো বিকল্প নেই বলেও মত দেন তিনি।

মাইক কাজী বলেন, ‘এ দেশে বসেই আমাদের প্রতিষ্ঠানের তরুণরা আমেরিকার বিভিন্ন কোম্পানির কাজ করে দিচ্ছে, অনেকে নিজেদের উদ্যোগে ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করছে, একটু সুযোগ পেলে বাংলাদেশের পিছিয়ে পড়া তরুণরাও এটা করতে পারবে বলেই আমার বিশ্বাস।’

উল্লেখ্য, এপেক্স ডিএমআইটিতে বর্তমানে কাজ করছে কয়েকশ’ তরুণ। ফেসবুক লাইভে নিয়োগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুটক্যাম্পসহ বেশ কিছু কার্যক্রম করে আলোচনায় এসেছেন মাইক কাজী। ইতোমধ্যে তিনি তরুণদের কাছে মোটিভেটর হিসেবেও পরিচিতি পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X