বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

ক্যাথরিন লাগাইয়া I ছবি : সংগৃহীত
ক্যাথরিন লাগাইয়া I ছবি : সংগৃহীত

সমুদ্রের গর্জন যেন আবারও তাকে টেনে নিল নিজের গভীরে—ফিরে এলো মোয়ানা, তবে এবার জীবন্ত রূপে! বহু প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হয়েছে ডিজনির আইকনিক চরিত্রকে ঘিরে নির্মিত লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’র টিজার ট্রেলার। রঙিন অ্যানিমেশনের জগৎ পেরিয়ে বাস্তব পর্দায় পা রাখা এই অভিযাত্রায় মোয়ানার ভূমিকায় হাজির হয়েছেন নবাগতা ক্যাথরিন লাগাইয়া, যাকে ঘিরে উত্তেজনা এখন চরমে ডিজনিপ্রেমীদের মাঝে।

প্রকাশিত ছবিটির টিজারজুড়ে ছিল, সেই পরিচিত নস্টালজিয়া, যেখানে মোটুনুই দ্বীপের গণ্ডি পেরিয়ে সমুদ্রের আহ্বানে সাড়া দেয় এক সাহসী তরুণী। টিজারের শুরুটা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় ২০১৬ সালের সেই জনপ্রিয় অ্যানিমেটেড ছবিটির শুরুতে।

যেখানে শিশু মোয়ানা প্রথমবারের মতো সমুদ্রের জাদুকরী স্পর্শ পায়, একটি ঝিনুক তাকে সমুদ্রের গভীরের দিকে টানে। টিজারের অন্যতম বড় চমক ছিল বিশাল আকৃতির এক বাজপাখি, যা মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করে ডেমিগড বা উপদেবতা ‘মাউই’-তে পরিণত হয়। আর এই চরিত্রে অ্যানিমেশন সিনেমার মতোই অভিনয় করেছেন হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন (দ্য রক)।

টিজারের শেষ দৃশ্যে ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে দেখা যায় ক্যাথরিনকে। সেখানে নিজের পরিচয় দিয়ে তাকে গাইতে শোনা যায় সেই আইকনিক সংলাপ ‘আই অ্যাম মোয়ানা’। এমি এবং টনি অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক থমাস কাইল এই সিনেমাটি পরিচালনা করছেন। প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন, বিউ ফ্লিন, লিন-ম্যানুয়েল মিরান্ডা এবং ড্যানি গার্সিয়ার মতো ব্যক্তিত্বরা।

এছাড়া মূল অ্যানিমেটেড সিনেমায় মোয়ানার কণ্ঠ দেওয়া আউলি ক্রাভালহো এবার থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। ক্যাথরিন ও ডোয়াইন জনসন ছাড়াও সিনেমায় মোয়ানার বাবা 'চিফ তুই' চরিত্রে জন তুই, মা 'সিনা' চরিত্রে ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং দাদী 'তালা' চরিত্রে রেনা ওয়েন অভিনয় করেছেন।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১০ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X