কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ‘মিট ইউর মেন্টর’ অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ‘মিট ইউর মেন্টর’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ‘মিট ইউর মেন্টর’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে `মিট ইউর মেন্টর' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান সভাপতিত্ব করেন। এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট এবং নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

তরুণদের উদ্দেশ্যে আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে, চাকরির জন্য বসে না থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে ব্যবসায় ঢুকে পড়। কেননা চাকরিপ্রার্থীর অনুপাতে বর্তমানে দেশে চাকরির সংখ্যা অনেক কম। একদিন আসবে যখন বাজারে নতুন চাকরি থাকবেই না। তরুণদের উচিত, এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে চাকরির আশায় বেকার না থেকে ছোট শিল্প গড়ে তুলব।’

তিনি বলেন, ‘এসএমই খাতকে উৎসাহিত করার জন্য সরকারের ফান্ডে হাজার কোটি টাকা পড়ে আছে, তরুণদের এ সুযোগ লুফে নিতে হবে। যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশের যুগ চলছে, কয়েকজন উদ্যোক্তা তাদের অর্থ একত্রিত করে প্রথমে ছোটখাট ব্যবসা, বিশেষ করে ইন্টারনেট বা আইটি লাইনে অর্থ বিনিয়োগ করতে পারে। আইসিটি খাতে বিনিয়োগের জন্য অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন ঋণ দিতে প্রস্তুত। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। উন্নত জাতি গঠনে তরুণ উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই।’

‘মিট ইউর মেন্টর’ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ব্যবসা ক্ষেত্রে সফল ব্যক্তিদের উপস্থাপন করা হয়। তুলে ধরা হয় তাদের জীবনের সফলতার গল্প। চতুর্থ শিল্প-বিপ্লবের প্রতিযোগিতামূলক এ বিশ্বে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ারে কীভাবে সফল হতে পারে সেসব দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X