কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বেপজায় ম্যাট্রেস তৈরির কারখানায় বিনিয়োগ করবে চীন-মালয়েশিয়ার কোম্পানি

বেপজায় ম্যাট্রেস তৈরির কারখানায় বিনিয়োগ করছে চীন-মালয়েশিয়ার কোম্পানি। ছবি : কালবেলা
বেপজায় ম্যাট্রেস তৈরির কারখানায় বিনিয়োগ করছে চীন-মালয়েশিয়ার কোম্পানি। ছবি : কালবেলা

বেপজাধীন পরিচালিত শিল্পাঞ্চলসমূহের উৎপাদিত পণ্য সম্ভারে যুক্ত হলো বৈচিত্র্যময় আরেকটি পণ্য। নতুন এ পণ্যটি ম্যাট্রেস, যা বেপজার সর্ববৃহৎ প্রকল্প বেপজা অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত হতে যাচ্ছে। চীন-মালেয়শিয়া মালিকানাধীন ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেড ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে এই পণ্যটি উৎপাদন করবে।

রোববার (২৬ নভেম্বর) বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. লি ওয়াই ছং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

বেপজাধীন ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে ম্যাট্রেস তৈরির এটিই হবে প্রথম কারখানা। বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ার জন্য বৈচিত্র্যময় পণ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং তাদের সাফল্য কামনা করেন।

এ প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লাখ ৮০ হাজার পিস স্প্রিং ম্যাট্রেস এবং ফোম ম্যাট্রেস উৎপাদন করবে। কারখানাটিতে ৬০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, পোশাকশিল্পের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের জন্য বেপজা বিনিয়োগকারীদের উৎসাহিত করে। চুক্তি স্বাক্ষরকৃত এই প্রতিষ্ঠানসহ ২৪টি প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের অনুমতি দিল বেপজা যাদের অধিকাংশই বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানসমূহের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫১ কোটি ২ লাখ মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্বাহী পরিচালক (প্রশাসন) আ.ন.ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X