মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

"টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

"টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন" বিষয়ক সেমিনার।

টেকসই করপোরেট নিশ্চিত করার স্বার্থে জবাবদিহিতার অনুশীলন এবং অন্তযোগাযোগ বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।

আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর অডিটোরিয়ামে ‘টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন’ বিষয়ক সেমিনারে বক্তারা এ মতামত দেন। সেমিনারটি কানাডা ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সেমিনারে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর বিশিষ্ট শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী নাফিজ সরাফাত (চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি)। সেমিনারের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর), সিইউবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক মামুন (পিএইচডি, প্রধান পরামর্শক, বোর্ড অব ট্রাস্টি), ড. এটিএম তারিকুজ্জামান (ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা স্টক এক্সচেঞ্জ), ড. মোহাম্মদ আবু ইউসুফ (অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়), ড. আইনুল ইসলাম (সিনিয়র লেকচারার, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ড)।

এছাড়া অতিথি হিসেবে সেমিনারে অংশ নেন এম. নাসির উদ্দিন (পিএইচডি, অধ্যাপক/গবেষণা পরিচালক, এনআইসিইউ ফেলোশিপ, টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি)। সেমিনারের মুখ্য বক্তা হিসেবে ড. ইয়িনকা মোসেস, সিনিয়র লেকচারার, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ড।

সেমিনারটিতে টেকসই করপোরেট এবং জবাবদিহিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা ক্যাপিটাল মার্কেট, করোপোরেট গভর্নেন্স, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কিত বিষয়ে মূল্যবান তথ্য ও উপদেশ প্রদান করেন।

সেমিনারে বক্তারা বলেন, টেকসই করপোরেট এবং জবাবদিহিতা কেবল সাধারণ শব্দ নয়, বরং একটি সমৃদ্ধ জাতির অপরিহার্য উপাদান। টেকসই অনুশীলন গ্রহণ করে এবং নৈতিক মান বজায় রেখে যে কোনো প্রতিষ্ঠান সবার জন্য আরও সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ ভবিষ্যতের অবদান রাখতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১০

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১১

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১২

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৩

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৪

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৫

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৬

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৭

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

২০
X