স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

গোলের পরে উদযাপন করেননি পেদ্রো। ছবি: সংগৃহীত
গোলের পরে উদযাপন করেননি পেদ্রো। ছবি: সংগৃহীত

প্রাক্তন ক্লাবের বিপক্ষে গোল করে খুশি হওয়া সহজ নয়। চেলসির নতুন স্ট্রাইকার জোয়াও পেদ্রো জানেন সেটা। জানেন বলেই গোলের পর হাত তুলে ক্ষমা চাইলেন, হাসি চাপা রাখলেন, আর ম্যাচ শেষে বললেন, ‘ওরাই আমাকে বিশ্বকে চিনিয়েছে।’

মেটলাইফ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। দুই গোলই করেছেন সদ্য দলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো—যিনি নিজেই ফ্লুমিনেন্স একাডেমির ছাত্র!

মাত্র ছয় দিন আগে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেওয়া ২৩ বছর বয়সী পেদ্রো শুরুতেই জানান দেন নিজের আগমনী বার্তা। ১৮তম মিনিটে দুর্দান্ত ফিনিশে প্রথম গোল, দ্বিতীয়ার্ধে আবার এক নিখুঁত শটে দ্বিতীয়টি।

কিন্তু গোলের পর উল্লাসে ভাসলেন না। বরং হাত তুলে দুঃখ প্রকাশ করলেন, যেন বলছেন, ‘ক্ষমা করো, এটা আমার কাজ।’ ম্যাচ শেষে আবেগ ঝরল তার কণ্ঠে:

‘ফ্লুমিনেন্স সবকিছু দিয়েছে আমাকে। ওরা না থাকলে আমি আজ এখানে থাকতাম না। কিন্তু এটা ফুটবল—আমি পেশাদার, কাজটা করতে হয়েছে।’ শুক্রবার কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে বদলি হিসেবে অভিষেক হয়েছিল পেদ্রোর। কয়েকটা অনুশীলনেই কোচ এনজো মারেস্কার আস্থা অর্জন করে নিলেন শুরুর একাদশে জায়গা। আর সেই আস্থার প্রতিদান—দুটি অনন্য গোল, একটি সরল বার্তা: ‘আমি তৈরি’।

ম্যাচশেষে বললেন, ‘আজ শুরু থেকে সুযোগ পেয়েছিলাম, সময়ও ছিল নিজেকে প্রমাণ করার। দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

চেলসি এখন অপেক্ষায় আছে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ীর। রোববার, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই হবে সেই স্বপ্নের ফাইনাল।

২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ এবং কনফারেন্স লিগ জয় করে আত্মবিশ্বাসে বলীয়ান চেলসি চাইছে এই মৌসুমে আরও এক শিরোপা যোগ করতে। আর সেই মঞ্চে জোয়াও পেদ্রো হয়ে উঠেছেন নতুন নায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X