কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। ছবি : কালবেলা
কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। ছবি : কালবেলা

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় আগামীকাল বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত কিংবা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড।

বুধবার (৯ জুলাই) দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। নোয়াখালী, পরশুরাম, ফেনী ও আশপাশের জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে সরাসরি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি।

তিনি আরও বলেন, দুপুরের পর থেকে যদি বৃষ্টি না বাড়ে, তাহলে জমে থাকা পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। তবে পরিস্থিতি অনুকূলে না এলে প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমরা সন্ধ্যা নাগাদ সিদ্ধান্ত নিতে পারব।

প্রফেসর রুনা নাছরীন আশাবাদ ব্যক্ত করেন, পরীক্ষার্থীদের যেন ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো ও নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টিই আমারা সর্বোচ্চ অগ্রাধিকার দিব।

মূলত, চলতি সপ্তাহজুড়ে কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে আগামীকালের পরীক্ষাকে ঘিরে অনেক অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় রয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X