হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে মোটর মালিক গ্রুপ। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে মোটর মালিক গ্রুপ। ছবি : সংগৃহীত

সিলেটে ছয় দফা দাবিতে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে মোটর মালিক গ্রুপ।

মঙ্গলবার (৮ জুলাই) হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১৮-এর কিছু ধারা বাতিল, পাথর কোয়ারি খুলে দেওয়া, সিলেটের ডিসির প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

মমতাজ মীম নামে এক যাত্রী জানান, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই। এতে করে যাত্রীরা চরম বিপাকে পড়ে।

অন্য এক যাত্রী জানান, সিলেটের বিষয় নিয়ে হবিগঞ্জে কেন বাস চলাচল বন্ধ থাকে। পরিবহন শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে রাখে সবসময়। পরিবহন ধর্মঘট থাকলে আগেই ঘোষণা দেওয়া উচিত। তাহলে মানুষ বিকল্প পথে যাতায়াত করতে পারবে।

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যাত্রী ও পরিবহন চালকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে আজ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জেলার আঞ্চলিক সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১০

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১১

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৬

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৭

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৯

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

২০
X