কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে প্রথম ফ্রাঞ্চাইজ শোরুম উদ্বোধন করল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

উদ্বোধন অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুলসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত 
উদ্বোধন অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুলসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত 

গাজীপুরের চৌরাস্তায় দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ প্রথম ফ্রাঞ্চাইজ শোরুম উদ্বোধন করা হয়েছে ৷

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।

শোরুম ডিরেক্টর মাহমুদুর রাহমান খানের সভাপতিত্বে এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান কে এম জি কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবসায়িক পার্টনার এম এ মান্নান চৌধুরী, মোরশেদ আলম মুকুল, দীনেশ চক্রবর্তী, মো. মাহফুজুর রহমানসহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে অত্যন্ত সুনামের সাথে দেশব্যাপী ইলেকট্রনিক্স পণ্যের সেবা দিয়ে যাচ্ছে কোম্পানিটি। ত্রিশাল এবং গাজীপুরে আমাদের নিজস্ব দুটি কারখানা রয়েছে যেখানে আমরা নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য মেন্যুফেকচার করছি।

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, অন্যদের তুলনায় ম্যানুফেকচারের দিকে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ অনেক এগিয়ে। কারণ সুলভ মূল্যে আমরা সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে গ্রাহকদের নিকট পণ্য পৌঁছে দিচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো চৌরাস্তা, গাজীপুরে ফ্রাঞ্চাইজ শোরুমের যাত্রা শুরু হলো ৷ পরবর্তীতে ক্রমান্বয়ে সারা দেশে এই ফ্রাঞ্চাইজ শোরুম চালু করা হবে। এখানে শুধু মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্যই নয়, হাইসেন্স, পেনাসনিক, হায়ার, অক্সিজেন, ওয়ার্লপুলের মতো বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও পাওয়া যাবে। আশা করছি, আমরা গাজীপুর চৌরাস্তার সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো।

শোরুমটি উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়।

(সর্বশেষ সকল অফারের তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/। হটলাইন: 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X