কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন ফ্রিজ ও টিভি

ফ্রিজ এবং টিভি ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৩’ পুরস্কার গ্রহণ করছেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
ফ্রিজ এবং টিভি ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৩’ পুরস্কার গ্রহণ করছেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

দেশের সেরা রেফ্রিজারেটর ও টেলিভিশন ব্র্যান্ডের মর্যাদা পেল ওয়ালটন। অর্জন করল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৩’। এর মধ্যে ওয়ালটন ফ্রিজ ১০ম বারের মতো এ পুরস্কার জিতেছে। দেশের ফ্রিজ ও টেলিভিশন বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পায় বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোমঅ্যাপ্লায়েন্স এবং আইসিটি পণ্য প্রস্তুত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের সহায়তায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসরে রেফ্রিজারেটর ও টেলিভিশন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও’ হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ওয়ালটনের পক্ষে বেস্ট রেফ্রিজারেটর ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) দিদারুল আলম খান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা এবং ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান।

বেস্ট টেলিভিশন ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন টিভির সিবিও মোস্তফা নাহিদ হোসেন, সিএমও দিদারুল আলম খান ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আশিকুল হাসান। সেরা রেফ্রিজারেটর ও টেলিভিশন ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, সব সদস্য ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান ওয়ালটনের সিএমও দিদারুল আলম খান।

তিনি বলেন, নিঃসন্দেহে এটি বিশাল অর্জন। এই অর্জনের বড় অংশীদার হচ্ছে ওয়ালটনের বিশ্বব্যাপী বিস্তৃত ক্রেতারা। এ সাফল্য ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

ওয়ালটন ফ্রিজের সিবিও তোফায়েল আহমেদ জানান, ১০ম বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পাওয়া নিঃসন্দেহে এক বিশাল গৌরবজনক অর্জন। এ সফলতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশপ্রেমিক ক্রেতারা এবং ডিজিটাল ক্যাম্পেইনের মতো ওয়ালটনের সর্বোচ্চ ক্রেতাসুবিধা ভিত্তিক বিপণন কৌশল।

ওয়ালটন টিভির সিবিও মোস্তফা নাহিদ হোসেন বলেন, দেশের সেরা টেলিভিশন ব্র্যান্ডের মর্যাদা অর্জন করা ওয়ালটন টিভির জন্য এক বিশাল মাইলফলক। এই অর্জনে দেশি-বিদেশি ক্রেতা সাধারণের হাতে উন্নত প্রযুক্তির টেলিভিশন তুলে দেওয়ার প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে নিয়েলসন বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এ বছর সেরা রেফ্রিজারেটর ও টেলিভিশন ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে ওয়ালটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X