মুহতাশিমুর রহমান, ঢাকা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আসছে ফাল্গুনে কেমন পোশাক পরা উচিত

ফাল্গুনের পোশাক বাছাইয়ে থাকে স্বাচ্ছন্দ্যের প্রশ্নও । ছবি : পুনশচঃ, মডেল : বৃষ্টি, তৌহি, জাহেদ,  ডিজাইন : সিজান সজল, ফটোগ্রাফি : জিতু
ফাল্গুনের পোশাক বাছাইয়ে থাকে স্বাচ্ছন্দ্যের প্রশ্নও । ছবি : পুনশচঃ, মডেল : বৃষ্টি, তৌহি, জাহেদ, ডিজাইন : সিজান সজল, ফটোগ্রাফি : জিতু

এবার শীত জেঁকে বসেছে। গাছে গাছে এখনো পুরোনো পাতা ঝরছে। যা আবার নবপল্লবে রূপান্তর হবে বসন্তে। আসছে ফাল্গুন। সেই সময় প্রকৃতির সঙ্গে আমরাও নেই নতুন রূপ। বাসন্তি রঙে রোদের মতো জ্বলে ওঠে কপোত-কপোতি ও প্রেমিকযুগল।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রমনা, বইমেলা ও ধানমন্ডির লেক হলুদ হয়ে ওঠে নবদম্পতি ও যুবক-যুবতীদের ভিড়ে। হলুদ বাসন্তি রঙে যেন রঙিন হয় পুরো এলাকা।

এ সময়ে কেমন ধরনের কাপড় পরা উচিত, সেই প্রশ্নের জবাবে পুনশ্চঃ ব্র্যান্ডের ডিজাইনার সিজান সজল বলেন, ‘বাংলাদেশে ফাল্গুনের সময়ে হলুদ, বাসন্তী, গেরুয়া রঙের পোশাক পড়ার প্রচলন তো অনেক আগে থেকেই আছে। কিন্তু ভ্যালেন্টাইন ডের সঙ্গে মিল রেখে এখন আবার যুক্ত হয়েছে লাল রঙ। তাই ফাল্গুনের রঙয়ের সঙ্গে হলুদ, গেরুয়া ও লাল সবই এখন যুক্ত হয়েছে।’

যদিও দুটি ভিন্ন সংস্কৃতি একত্রে মিশে গেছে পাশাপাশি স্রোতে, তবুও বাংলাদেশে ফাল্গুনে এখন বাসন্তি আর লাল দুই রঙয়েরই মিশ্রণে চলছে। বাসন্তি কিছু ক্ষেত্রে বৈরাগ্যের রঙ।

অন্যদিকে লাল হচ্ছে ভালোবাসার রঙ। আবেগের রঙ। এখন ভালোবাসা দিবসের রঙয়ে তাই মিলে গেছে ফাগুনের রঙ।

এই দুই বিরোধী চরিত্রের রঙয়ে এখন মিশে গেছে বাঙালির পয়লা ফাল্গুন। তাই গাঁদা, পলাশ, শিমুলের পাশাপাশি গোলাপ ও রজনীগন্ধাও এখন ফাল্গুনের সময় শোভা পায় তরুণীদের মাথায়। তাই এই বসন্তে প্রিয়জন কেউ থাকুক আর না-ই থাকুক, বসন্তের রঙয়ে রঙিন হোক সবার জীবন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X