কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল ‘সানশাইন ব্রিকস’

গ্রিন চ্যাম্পিয়ন পুরস্কার ও সার্টিফিকেট হাতে সানশাইন ব্রিকসের ভাইস-চেয়ারম্যান সাকিফ আরিফ তাবানী (বামে) ও চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী (ডানে)। ছবি : সংগৃহীত
গ্রিন চ্যাম্পিয়ন পুরস্কার ও সার্টিফিকেট হাতে সানশাইন ব্রিকসের ভাইস-চেয়ারম্যান সাকিফ আরিফ তাবানী (বামে) ও চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী (ডানে)। ছবি : সংগৃহীত

সানশাইন ব্রিকস লিমিটেড, হবিগঞ্জে অবস্থিত মিরপুর সিরামিক এবং খাদিম সিরামিকের সর্বশেষ সংযোজন, জ্বালানি সংরক্ষণকারী টানেল কিলন প্রযুক্তির সফল সংযোজন ও ব্যবহারের মাধ্যমে নির্মাণসামগ্রী তৈরির জন্য ‘গ্রিন চ্যাম্পিয়ন’ হিসেবে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে।

গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ ফান্ড (জিসিপিএফ) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ২৫ এপ্রিল রাজধানীর এক হোটেলে বাংলাদেশে জলবায়ু সংরক্ষণে আর্থিক অংশীদারত্ব বৃদ্ধি সম্পর্কিত এক অনুষ্ঠানে সানশাইন ব্রিকস লিমিটেডকে ‘গ্রিন চ্যাম্পিয়ন’ হিসেবে পুরস্কৃত করে।

সানশাইন ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী, ভাইস-চেয়ারম্যান সাকিফ আরিফ তাবানী ও পরিচালক আয়েশা সানা আসিফ তাবানী এই পুরস্কার গ্রহণ করেন।

বর্তমানে সানশাইন ব্রিকসে অটোমেটেড ইউরোপিয়ান প্রযুক্তিতে কম জ্বালানি ব্যবহারের মাধ্যমে সিরামিক ব্রিক ও ব্লক তৈরি হচ্ছে। এই পণ্যের অনেকগুলোই দেশে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে। নান্দনিকতার উৎকর্ষের জন্য এই পণ্যগুলো দেশের বাইরে অনেক জনপ্রিয়। তা ছাড়া এই কারখানাতে কয়লার বদলে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক গ্যাস।

কারখানায় উপরের স্তরের মাটি না ব্যবহার করে শুধু নির্দিষ্ট মাটির খনি থেকে ভেতরের দিকে ৮০ থেকে ১০০ ফিট পর্যন্ত মাটি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, টানেল কিলন টেকনোলজির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন হওয়ার কারণে দেশের একই ধরনের অন্যান্য কারখানার তুলনায় এখানে ২০ ভাগ কম জ্বালানি ব্যবহার হচ্ছে।

কারখানায় উৎপাদিত তাপ বের হতে না দিয়ে টানেল দিয়ে আবার পুনরায় সিরামিকের কাঁচা ব্রিক ও ব্লক ড্রাই করার কাজে ব্যবহার করা হচ্ছে। যাতে করে এই তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে পরিবেশকে উত্তপ্ত না করে ফেলে। সবদিক দিয়ে নির্মাণ পণ্য উৎপাদনকে পরিবেশবান্ধব করার জন্য সরকারের প্রচেষ্টার সঙ্গে এই কারখানা সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ ভূমিকায় চলছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জিসিপিএফ কম জ্বালানি ব্যবহার ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষাকে উৎসাহিত করে আসছে। এজন্য ‘গ্রিন চ্যাম্পিয়ন’ নামে সম্মাননা প্রদানের মাধ্যমে বাংলাদেশের নতুন কলকারখানাগুলোকে পরিবেশবান্ধব করার জন্য উদ্বুদ্ধ করছে তারা। তারই ফলশ্রুতিতে সানশাইন ব্রিকস লিমিটেড বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানা হিসেবে প্রথমবারের মত এই পুরস্কার পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X