মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে পাহাড়ধস, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলার সাপমারা এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরালে যান চলাচল স্বাভাবিক করা হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাপমারা এলাকায় সড়কের মাটি সরানোর কাজ শেষ হওয়ায় যান চলাচল শুরু হয়েছে। তবে আলুটিলা সড়কের আরও কিছু স্থানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। খাগড়াছড়িতে বৃষ্টি চলমান। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত তলিয়ে যাওয়া সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না।

তিনি বলেন, এ ছাড়া অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। বসতবাড়িতেও প্রবেশ করছে পানি।

এর আগে মঙ্গলবার (২ জুলাই) ভোর ৫টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়কের ওপর মাটি জমে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা আটকা পড়েন। ভোগান্তিতে পড়েন ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতকারী যাত্রীরা। পরে সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১০

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১১

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৩

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১৪

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৭

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

২০
X