হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া। ছবি : সংগৃহীত
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া। ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে মোস্তাফিজুর রহমান সবুজ নামে এক ঠিকাদার এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে গত ১৪ জুন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার লোকজন ওই এলাকায় মোস্তাফিজুর রহমান সবুজের ভোগ দখলকৃত ৪৭ শতক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা চালায় এমন অভিযোগ সবুজের।

মোস্তাফিজুর রহমান সবুজ জানান, তিনি গত ১২ জুন ওই এলাকায় মিন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে দলিল মূলে ৪৭ শতক জমি ক্রয় করেন। ওই জমি ক্রয় করতে ব্যর্থ হয়ে তার জ্যাঠাতো ভাই লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার ভাই কাওছার মামুন ভুঁইয়াসহ তাদের লোকজন ১৪ জুন তার ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করেন। এতে তারা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় এমন অভিযোগ সবুজের। ঘটনার ১১ দিন পর উল্টো সবুজ ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং তার দুই ভাইকে গ্রেপ্তার করেন পুলিশ। এ ঘটনায় সবুজ থানায় মামলা দিলেও এখন পর্যন্ত পুলিশ সেই মামলা নথিভুক্ত করেনি।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার ভাই কাওছার মামুন ভুইয়া জানান, মোস্তাফিজুর রহমান সবুজ যে জমি ক্রয় করেছেন সেই জমিতে না গিয়ে আমাদের ভোগ-দখলীয় জমি দখলের চেষ্টা করছেন। আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি অভিযোগ হলেও যে অভিযোগটি আমলযোগ্য সেটা নথিভুক্ত করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১০

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১১

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১২

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৩

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৪

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৫

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৬

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৭

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৮

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৯

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

২০
X