তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আগে দুই লাখে ম্যানেজ করেছি, এবার না হয় চার লাখ লাগবে’

দেবেন্দ্র কুমার মাহাতাে (বামে) ও বিশ্বনাথ কুমার মাহাতো। ছবি : সংগৃহীত
দেবেন্দ্র কুমার মাহাতাে (বামে) ও বিশ্বনাথ কুমার মাহাতো। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকর্মী শিক্ষকের ঘুমিয়ে পড়ার ছবি তোলার ঘটনায় সুশীল কুমার মাহাতো নামে এক শিক্ষককে মারধরের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, তদন্ত কমিটির সদস্য উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ আলী।

তিনি জানিয়েছেন- শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ২০ থেকে ২৫ জনের সঙ্গে কথা বলেও প্রমাণ ও তথ্য-উপাত্তের আলোকেই তারা নিশ্চিত হয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

জানা গেছে, গত মাসের ৯ জুন স্কুল চলাকালীন ঘুমন্ত শিক্ষকের ছবি তোলায় সহকর্মীকে মারধর করেন দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো। আর ওইদিনই তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান বিষয়টি তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। আর এ তদন্ত কমিটির সদস্যরা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ আলী ও মো. মনিরুজ্জামান।

তদন্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে স্থানীয় একাধিক অভিভাবকরা অভিযোগ করে বলেন টাকা দিয়ে সব কিছু ম্যানেজ না হলে এর আগেও দুই ভাইয়ের বিদ্যালয়ে পাঠদান কালে ঘুমানোর সচিত্র ছবি, সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরও তাড়াশ উপজেলা শিক্ষা অফিস কোনো ব্যবস্থা নেননি। এ কারণে শিক্ষক হয়ে শিক্ষককে মারধর করার সাহস দেখিয়েছেন।

মারধরের শিকার শিক্ষক সুশীল মাহাতো বলেন অভিযুক্ত বিদ্যালয়ের শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো সহোদর ভাই। তারা বিদ্যালয় চলাকালে মাসের পর মাস শ্রেণিকক্ষে, অফিস কক্ষে ও পার্শ্ববর্তী মন্দিরে গিয়ে বেঘোরে ঘুমান। যা এ এলাকার সবাই জানে। আর এর আগে এটি নিয়ে জাতীয় দৈনিক কালবেলায় ভিডিও প্রকাশ হলেও বিভাগীয় তদন্ত হয়। তারপর অদৃশ্য শক্তির কারণে তারা দুই ভাই দায় মুক্তি নিয়েছেন। এবারও তারা দায় মুক্তি নিতে এরইমধ্যে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। এমনকি তারা বলে বেড়াচ্ছে পূর্বে দুই লাখ দিয়ে ম্যানেজ করেছি। এবার না হয় চার লাখ লাগবে।

অবশ্য, অভিযুক্ত বিদ্যালয়ের শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো পূর্বে দুই লাখ দিয়ে ম্যানেজ করেছি। এবার না হয় চার লাখ লাগবে এমন কথা বলেননি বলে জানান।

বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ সরকার বলেন, ঘটনার সময় তিনি ক্লাস নিচ্ছিলেন। পরে অফিস কক্ষে গিয়ে দেখতে পান সুশীল কুমার মাহাতো মেঝেতে পড়ে আছেন। আর তাকে কিলঘুষি মারছেন দেবেন্দ্র কুমার মাহাতো ও তার ভাই বিশ্বনাথ কুমার মাহাতো। পরে তিনি ও সহকারী শিক্ষক প্রবীন কুমার মাহাতো দেবেন্দ্র ও বিশ্বনাথকে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে দুই পক্ষের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, শিক্ষক দেবেন্দ্র কুমার বিদ্যালয়ের পাশে খড়ের গাদার মধ্যে ঘুমিয়ে ছিলেন। এ সময় মোবাইল ফোনে তার ঘুমন্ত অবস্থার ছবি তোলেন অপর শিক্ষক সুশীল কুমার। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রোববার সকালে বিদ্যালয় চলাকালে সুশীল মাহাতোকে মারধর করেন দেবেন্দ্র কুমার ও বিশ্বনাথ কুমার। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান বলেন, তদন্ত কমিটি বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আর প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বেঘোরে ঘুমিয়ে ঘুমিয়ে চাকরি করা শিক্ষক দুই ভাই অনৈতিক সুবিধা দিয়ে সংশ্লিট বিভাগ থেকে এর আগেও দায়মুক্তি নিয়েছেন এমন প্রশ্ন তিনি এড়িয়ে গিয়ে বলেন, বিষয়টি তেমন না।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১০

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৩

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৪

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৫

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৬

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৭

ছেলের হাতে বাবা খুন

১৮

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৯

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

২০
X