চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৩:২৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী বাপ্পী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের আদালত ভবন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আদালত ভবন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অ্যাডভোকেট ওমর ফারুক বাপ্পি হত্যা মামলায় একজন মহিলাসহ দুই জনের মৃত্যুদণ্ডাদেশ এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার চকরিয়ার উত্তর লক্ষ্যারচর ইউপি ১ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে রাশেদা বেগম (২৭) ও পটিয়া সোভনদন্ডীর বাসিন্দা হারুনুর রশীদের ছেলে হুমায়ুন রশীদ (২৮)।

লাইফ সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনা জেলার তালতলী থানার সোনাকাটা ইউনিয়নের লাউ পাড়া আকন্দ বাড়ির মনছুর আলী আকন্দের ছেলে আল আমিন (২৮), নোয়াখালী জেলার সুধারাম থানার চরমটুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ব্রক্ষপুর কবিরাজ বাড়ির মৃত হাবিবুল্লাহর ছেলে আকবর হোসেন (২৩) ওরফে রুবেল ওরফে সাদ্দাম এবং খাগড়াছড়ি সদরের শালবন এলাকার ফিরোজ সরকারের বাড়ির হাফিজুল ইসলামের ছেলে মো. পারভেজ (২৪) ওরফে আলী।

বরিশাল জেলার গৌরনদী থানার শরিকল ইউনিয়নের শাহজিরা এলাকার সামশুল আলমের ছেলে জাকির হোসেন (৩৫) প্রকাশ মোল্লা জাকিরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ এবং চট্টগ্রাম মেট্টোপলিটন সেশন জজকোর্টের এপিপি অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৫ নভেম্বর নগরের চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে ৩৩ বছর বয়সী তরুণ আইনজীবী বাপ্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো এবং স্পর্শকাতর অঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর বাপ্পীর বাবা আলী আহমেদ বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয় অ্যাডভোকেট বাপ্পী চট্টগ্রাম মহানগর আদালতে বিভিন্ন মামলা পরিচালনার সময় রাশেদা বেগমের সঙ্গে পরিচয় ঘটে এবং তাকে বিয়ে করেন। পরে দাম্পত্য কলহ দেখা দিলে পরস্পরের বিরুদ্ধে সিএমপির পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাপ্পীর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাশেদা। রাশেদাকে দেনমোহর বাবদ দেড় লাখ টাকা পরিশোধ করলেও দাম্পত্য জীবনের তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

আদালত চকবাজার থানার তৎকালীন এস আই মো ইয়াসির আরাফাত ও পিবি আই চট্টগ্রাম মেট্রোর পুলিশ পরিদর্শক সন্তোষ কুমার চাকমাকে এ মামলা তদন্তের আদেশ দেন। ২০১৮ সালের ৫ এপ্রিল অভিযোগ পত্র দাখিল করা হয়। ২০২০ সালের ১৫ অক্টোবর চার্জ গঠন করা হয়। ২০২৩ সালের ১২ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ মামলার ৩২ জন সাক্ষির মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X