কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৪:৫৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টাকার ২০ থেকে ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রংপুর জিলা স্কুলমাঠে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : সংগৃহীত
রংপুর জিলা স্কুলমাঠে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : সংগৃহীত

আমাদের দেশের টাকার ২০ থেকে ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : শিক্ষকদের আজই বাড়ি ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অন্য দেশের তুলনায় দেশে পণ্যের দাম ধীরগতিতে কমছে। আমাদের দেশের টাকার ২০ থেকে ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যের খরচ ও দেশের টাকার অবমূল্যায়নের বিষয়টি হিসাব-নিকাশ করে পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে সয়াবিন তেল, চিনি, ডাল আমদানি করা হয়। বিশ্ববাজারে তেলের দাম কমার সঙ্গে ট্যারিফ কমিশন দেশেও তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। তবে সেটি বাজারে বাস্তবায়ন হতে হয়তো সময় লাগছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কখনো কখনো সুযোগ নেয়। ভোক্তা অধিকার ও অন্যান্য সরকারি সংস্থা বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এখানে আমাদের মাঝে কোনো দুর্বলতা নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন : বন্ধের দিন বড় সমাবেশ করার আহ্বান ডিএমপি কমিশনারের

এ সময় তিনি বলেন, ‘দেশে সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে। আমরা ৫ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। সরকার সাধারণ মানুষের প্রতি যথেষ্ট সংবেদনশীল।

টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ বছর আগে এই জিলা স্কুল মাঠে এসে উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন। উত্তরের মানুষের চাওয়া পূরণে তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। আমাদের তিস্তার দুপাড়ে উন্নয়ন দরকার, দ্রুত গ্যাস সরবরাহ দরকার, শিল্পকারখানার জন্য অর্থনৈতিক অঞ্চল করা, ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত শেষ করাসহ আমাদের নানা চাওয়া রয়েছে। প্রধানমন্ত্রী এসব চাওয়ার বাস্তবায়নের অঙ্গীকার করে যাবেন বলে প্রত্যাশা করছি।’

আরও পড়ুন : সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী নেতৃত্ব দিতে সক্ষম : পলক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X