মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সওজের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুপাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ছবি : কালবেলা
নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুপাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুরের বাঙ্গরা বাজারের নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুপাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১৬ জুলাই) এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

প্রথমে স্থানীয় অবৈধ দখলদারদের বাধায় উচ্ছেদ অভিযান ব্যাহত হলেও পুলিশের পদক্ষেপে ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা। প্রায় ৭ ঘণ্টার অভিযানে রাস্তার দুপাশ দখল করে গড়ে ওঠা শতাদিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, উপজেলার সহকারী কমিশনা ভূমি আবু মোছা, নবীনগর থানার ওসি মাহাবুবুর রহমান ও পুলিশ সদস্যরা।

ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। স্থাপনাগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগ পূর্বে ব্যবসায়ীদের একাধিকবার নোটিশ ও মাইকিং করে এসব অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন কালবেলাকে বলেন, আগামীতে এ সড়কে ফোর লেনের রাস্তা নির্মাণ করা হবে। ফলে আমাদের জায়গাগুলো দখলমুক্ত করা প্রয়োজন হবে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X