উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আবারও হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার কুতুপালং একটি ব্রিজের নিচ থেকে নিহত মো. ইসহাক (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : আদালত থেকে ছাত্রীকে তুলে নিয়ে গেলেন শিক্ষক

নিহত ইসহাক উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৭ নম্বর এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ভোরে নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাত করা হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড

তিনি বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও হত্যার কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X