মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

গায়েবানা জানাজা থেকে ইমাম ও বিএনপি নেতাকে নিয়ে গেল পুলিশ

গায়েবানা জানাজার নামাজ থেকে ইমামকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
গায়েবানা জানাজার নামাজ থেকে ইমামকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজার সময় মুন্সীগঞ্জ শহর থেকে ইমাম ও এক বিএনপি নেতাকে ধরে নিয়ে গেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপি গায়েবানা জানাজার আয়োজন করলে সেখান থেকে তাদের ধরে নিয়ে যায়।

আটক দুজন হলেন, ইমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন।

জানা গেছে, জানাজার নামাজে দলটির নেতাকর্মীরা দাঁড়ান। জানাজা চলাকালীন পুলিশ জানাজার ইমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের দুজন নেতাকে ধরে নিয়ে গেছে। আটক দুই নেতার মুক্তি দাবি করছি।

সদর থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়। একই সঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১০

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১১

টুপির রাজনীতি ও নির্বাচন

১২

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৩

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

১৪

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

১৫

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদ ইডেন শিক্ষার্থীদের

১৬

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা জানা গেল

১৭

রমজান মাসের সব দোয়া আরবি-বাংলা উচ্চারণসহ

১৮

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

১৯

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

২০
X