টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে ট্রলারডুবিতে জেলে নিখোঁজ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপের কাছাকাছি একটি ফিশিং ট্রলারডুবির ঘটনায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

বুধবার (২৪ জুলাই) বিকেলের দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি জানান, পরে আশপাশের ট্রলারের লোকজন গিয়ে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে। এখনো একজন নিখোঁজ রয়েছেন। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের মালিকানাধীন ট্রলারে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন নিত্যপণ্য বহন করে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রলারটি ডুবে যায়। তবে উদ্ধার হওয়া ও নিখোঁজ থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, ১২ জেলে ও মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাচ্ছিল। সাগরে প্রবল ঢেউয়ের তোড়ে সেটি ডুবে যায়। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে গিয়ে ১১ জনকে উদ্ধার করতে পারেন। কিন্তু একজন এখনও নিখোঁজ রয়েছেন তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

সীমান্তবর্তী ১১ জেলার বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৩

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৪

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৭

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৯

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

২০
X